Wednesday, September 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

এসেছিলেন বাংলাদেশে থাকা স্বজনদের দেখতে, ভারতে ফেরার পথে মৃত্যু

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বেনাপোল বন্দরে এ ঘটনা ঘটে

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম

বাংলাদেশে বেড়াতে এসে গৌতম মিস্ত্রি (৫৫) নামে ভারতীয় এক যাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বেনাপোল বন্দরে এ ঘটনা ঘটে।

নিহত গৌতম মিস্ত্রি কলকাতার কালিয়ানগর সুরাইয়া সেনপল্লীর বাসিন্দা।

নিহতের স্ত্রী জাহানারা মিস্ত্রি জানান, গত ২২ আগস্ট বাংলাদেশে থাকা স্বজনদের সঙ্গে দেখা করতে বেনাপোল হয়ে বরিশালে পৌঁছান তিনি ও তার স্বামী। ১২ দিন বাংলাদেশে কাটিয়ে বুধবার ভোরে ভারতের উদ্দেশে রওনা দেন তারা। যশোরের শার্শা উপজেলায় অবস্থিত বেনাপোল বন্দরের চেকপোস্টের কাছে পৌঁছানোর পর গাড়ি থেকে নামতে গিয়ে হঠাৎ তার স্বামী অসুস্থবোধ করেন। পরে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার স্বামীকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, “বেনাপোল বন্দরে আসার পর একজন ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু হয়েছে শুনেছি।” 

“তার স্ত্রী আমার দপ্তরে এসেছিলেন। হাইকমিশন অফিস থেকে কাগজপত্র আনার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কাগজপত্র নিয়ে আসলে ভারতীয় ইমিগ্রেশনের সঙ্গে যোগাযোগ করে মরদেহটি দ্রুত ভারতে পাঠানোর ব্যবস্থা করা হবে।”

   

About

Popular Links

x