Thursday, September 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু: সেপ্টেম্বরের ৩ দিনে ১৪ জনের প্রাণহানি

ডেঙ্গুতে জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণ গেছে ১১১ জনের 

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা বাড়তেই আছে। সরকারের হিসাবে, চলতি সেপ্টেম্বরের প্রথম তিন দিনে এইডিস মশাবাহিত এ রোগে দেশে ১৪ জনের মৃত্যু হলো; আর হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫৮৬ জনে। 

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু ও ১ হাজার ২৫২ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গুতে জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণ গেছে ১১১ জনের। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় দুজন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন। 

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৫২ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ১০১ জন। ১৩৫ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৭ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১১৯ জন, চট্টগ্রামে ১৯৪ জন, খুলনায় ২৪৭ জন, ময়মনসিংহে ৮৭ জন, রাজশাহীতে ১০৯, রংপুরে ২৭ এবং সিলেটে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৩৪ জন। 

   

About

Popular Links

x