Sunday, September 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় মিললো গাছের ডালে ঝুলন্ত যুবকের মরদেহ

ওই যুবকের মায়ের দাবি, তার ছেলেকে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

বগুড়ার আদমদীঘিতে এমডি বাধন (২৭) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পেশায় তিনি ছিলেন ইলেকট্রিক মিস্ত্রি।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনিতে একটি গাছের ডাল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া এ তথ্য দিয়েছেন।

এদিকে, পরিবারের সদস্যরা দাবি করছেন, ওই যুবককে  হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাধন বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার ইয়ার্ড কলোনির বাসিন্দা ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। রবিবার সকালে তার মরদেহ এলাকার একটি ছাতিম গাছের ডালে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এমডি বাধনের মা সীমা বানু অভিযোগ করেছেন, এটি আত্মহত্যা নয়। তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, বাধনের মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় আপাতত অপমৃত্যু মামলা হয়েছে।

   

About

Popular Links

x