Sunday, September 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা হাজার ছুঁই ছুঁই

চলতি বছরের ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর হামের তথ্য প্রকাশ করে আসছে 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

হাম ও এর উপসর্গে দেশে শিশু মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

চলতি বছর নিশ্চিত হামে ১০০ জন এবং এর উপসর্গ নিয়ে ৮৯৪ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গেল ছয় মাসে ৯৯৪ জনের মৃত্যু হয়েছে। 

রবিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম, খুলনা এবং সিলেট বিভাগে একজন করে মারা গেছে। 

চলতি বছরের ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর হামের তথ্য প্রকাশ করে আসছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, যেখানে প্রাণহানি ঘটেছে ১৫৫ জনের। 

এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৫, বরিশালে ৫৬, ময়মনসিংহে ৭৫, খুলনায় ৩৬ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪৩ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৯৫৪ জন। 

ঢাকা বিভাগে ভর্তি ৩১৯ জন, রাজশাহীতে ২৩, সিলেটে ১১২, চট্টগ্রামে ২৩৮, বরিশালে ১১৬, ময়মনসিংহে ৪৮, খুলনায় ৮৫, রংপুরে ১৩ জন। 

এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জনে। তাদের মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন হাসপাতাল ছেড়েছে। 

আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৯৬। 

   

About

Popular Links

x