Monday, September 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

অটোরিকশার ধাক্কায় চতুর্থ শ্রেণির স্কুলছাত্র নিহত

বাবার দোকানের সামনেই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায় শিশুটি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

ফেনীর সদর উপজেলায় সবজি বহনকারী অটোরিকশার ধাক্কায় শাহেদ নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। বাবার দোকানের সামনেই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায় শিশুটি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহেদ কাতালিয়া গ্রামের মো. ইসমাইলের ছেলে। সে ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে শাহেদ তার বাবা ইসমাইলের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় সবজি বহনকারী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে বাবা ইসমাইল দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহেদকে মৃত ঘোষণা করেন।

   

About

Popular Links

x