Monday, September 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

যশোরের অভয়নগরে গলাকাটা মরদেহ উদ্ধার

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

যশোরের অভয়নগর উপজেলায় বাহারুল মল্লিক (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাহারুল রানাগাতী গ্রামের বাসিন্দা।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, স্থানীয়রা প্রথমে বাহারুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো প্রাথমিকভাবে জানা যায়নি। নিহতের পরিবার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ঘটনার সম্ভাব্য কারণ অনুসন্ধান করছে পুলিশ। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

   

About

Popular Links

x