Friday, September 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে বহুতল ভবনে অভিযান, ৬৩ বিদেশি নাগরিক আটক

তাদের কাছ থেকে ল্যাপটপ, ফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ এএম

চট্টগ্রামের খুলশী থানা এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। ভবনটিতে বিদেশি নাগরিকদের উপস্থিতি এবং সেখানে সন্দেহজনক কার্যক্রমের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাস্থলে পুলিশের অভিযানও চলমান রয়েছে।

   

About

Popular Links

x