Sunday, September 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।   

শনিবার (২৬ সেপ্টেম্বর) ও রবিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার ও বকুল গ্রুপের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে বিজয়নগর থানা পুলিশ, পরে জেলা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও এলাকাবাসী জানায়,গত শনিবার স্থানীয় বাজারে সাবেক চেয়ারম্যান আক্তার গ্রুপের এনাম ও বকুল গ্রুপের রুবেলের মধ্যে কথা-কাটাকাটির জেরে প্রথমে সংঘর্ষের সূত্রপাত। পরে বাড়িতে ফিরে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের ঘর বাড়ি ভাঙচুর ও লুটপাট  চালানো হয়।

এ ঘটনার জেরধরে আজ রবিবার সকাল ৭টা থেকে ফের আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুইপক্ষ। সকাল ১০টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে থেমে এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেয়।

খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে জেলা পুলিশ লাইন থেকে  ঘটনা স্থলে  অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ জানান, পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়ন করা রয়েছে।

   

About

Popular Links

x