Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় এক নারী নিহত

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৫ এএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় ভানুমতি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার সদরপুর মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

এ সময় আরও দুইজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত ভানুমতি কুষ্টিয়ার সদর উপজেলার ভাদালিয়া সস্তিপুর এলাকার হাশেম আলীর স্ত্রী। তিনি নওদা আজমপুর মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে মেয়ের বাড়িতে এসেছিলেন। 

স্থানীয় সদরপুর মাদ্রাসার শিক্ষক শেখ মহিউদ্দিন জানান, সকালে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী শ্যামলী এস আর পরিবহন একটি ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং দুই জন গুরুতর আহত হয় । 

তিনি আরও জানান, এখানে প্রায় এমন দুর্ঘটনা ঘটে। আমাদের শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হয়। তাই এখানে জরুরিভাবে একটি স্পিড ব্রেকারের প্রয়োজন। 

স্থানীয় আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রাকিবুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

   

About

Popular Links

x