Friday, October 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

ডিএমপির ডিবি শাখা জানায়, ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক (ইডি) গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালককে হুমকি, কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

   

About

Popular Links

x