Sunday, October 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

আশাশুনিতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক

উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে এ ঘটনা ঘটে

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ এএম

সাতক্ষীরার আশাশুনিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রবিউল ইসলাম একই এলাকার বাসিন্দা এবং গুনাকরকাটি বাজারে ফার্নিচার মিস্ত্রি হিসেবে কাজ করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা হামদা খাতুন জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলের পেছনে একটি চাতালে ধান শুকানোর কাজ করছিলেন। এ সময় তিনি দেখতে পান, অভিযুক্ত রবিউল ইসলাম শিশুটিকে অচেতন অবস্থায় বাইরে রেখে তাড়াহুড়ো করে দোকান বন্ধ করে চলে যাচ্ছেন। পরে তিনি দ্রুত শিশুটিকে উদ্ধার করেন এবং মাথায় পানি দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন।

শিশুটির কাছ থেকে ঘটনার বিবরণ শোনার পর হামদা খাতুন তাকে বাড়িতে পৌঁছে দেন এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানান। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত রবিউল ইসলামকে আটক করে রাখেন।

খবর পেয়ে আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) আনজির হোসেন ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেন। এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।”

   

About

Popular Links

x