Sunday, October 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

এতে তীব্র যানজট সৃষ্টি হওয়ার ভোগান্তি পড়েন অফিসগামীরা

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১১:২৮ এএম

মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়ক বন্ধ করে অবরোধ কর্মসূচি পালন করছেন অটোরিকশা চালকেরা। 

রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নিতে দেখা যায় চালকদের। 

এতে চারপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

তিন দিনের মধ্যে ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধ করা হবে, সড়ক ও সেতুমন্ত্রীর এমন মন্তব্যের পরই অটোরিকশা চালকরা আবার সড়ক অবরোধ করলো।

গত ৪ অক্টোবর প্রেসক্লাবের সামনের রাস্তায় সকাল সাড়ে ১০ টার পর থেকে দুপুর ১২ টা সড়ক অবরোধ করে রাখে অটোরিকশা চালকরা। 

এসময়  সড়ক অভিযানের নামে অটোচালকদের হয়রানি বন্ধ করা, ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপন করার মতো দাবি তুলে ধরেন তারা।

   

About

Popular Links

x