Monday, October 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয় মূর্তি লুট

খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের গ্রিল কেটে ভেতরে ঢুকে চোরেরা স্বর্ণ ও রুপার অলংকারসহ পিতলের দুটি মূর্তি নিয়ে গেছে। 

সোমবার (১২ অক্টোবর) সকালে মন্দিরের পূজারি এসে চুরির বিষয়টি দেখতে পান। 

খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে পুজা উদযাপন পরিষদ ও আখড়া পরিচালনা কমিটির সদস্যরাও ঘটনার খোঁজ খবর নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রাতে মূল মন্দিরের গ্রিলের একাংশ ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে সেখান থেকে স্বর্ণ ও রুপার অলংকার এবং পিতল সহ ধাতববস্তু দিয়ে তৈরী মোট ছয়টি মূর্তি নিয়ে যায়। একই সঙ্গে ভক্তদের প্রণামী বাক্সের টাকাও নিয়ে যায়। প্রায় ছয় মাসের প্রণামীর টাকা ওই বাক্সে ছিলো বলে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়।

সকালে পূজারি এসে বিষয়টি দেখতে পেয়ে তারা মন্দির পরিচালনা কমিটির সংশ্লিষ্টদের জানান। পরে কমিটির পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়।

চুরির ঘটনায় মন্দির-সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে কি পরিমাণ টাকার স্বর্ণ ও রুপার অলংকার খোয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী জানান, সকালে পুজা দিতে এসে চুরির ঘটনা দেখা যায়। খবর পেয়ে পুলিশ ছুটে আসে। রাত নয়টার পর থেকে সকালের মধ্যে এ ঘটনা ঘটে।

শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ জানান, সকালে চুরির খবর পেয়ে চুরির ঘটনা নিশ্চিত হন। মন্দিরের পিছনের দিকের গ্রিল ভেঙে এ চুরির ঘটনা ঘটে। মেরামত কাজের জন্য ওই পাশের সিসি ক্যামেরা খোলা ছিলো।

আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা মামুন জানান খবর পেয়ে তারা সেখানে ছুটে যায়। কিভাবে কি ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

   

About

Popular Links

x