Saturday, October 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

কনসার্ট দেখে ফিরছিলেন, ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই বন্ধুর

দুপুরে মরদেহ দু’টি দাফন করা হয় বলে তাদের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম

নরসিংদীতে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের রায়পুরার আশারামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের নিরব মিয়া (১৯) ও একই ইউনিয়নের সাহেরচর গ্রামের জীবন (২০)। নিরব নরসিংদী বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, হাসপাতালে নেওয়ার পথে রাতেই দুজনের মৃত্যু হয়। পরে দুপুরে মরদেহ দু’টি দাফন করা হয় বলে তাদের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। 

নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন বন্ধু মিলে নরসিংদীতে একটি কনসার্টে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে নিরব তার বন্ধু জীবনের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। আশারামপুর এলাকায় পৌঁছুলে মোটরসাইকেলটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিরবের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর গুরুতর আহতাবস্থায় জীবনকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে জীবনের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সোহরাওয়ার্দী হাসপাতালের কাছাকাছি পৌঁছুলে তার মৃত্যু হয় বলে জানা গেছে। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফরিদুল আলম মুঠোফোনে বলেন, “এই ঘটনা সম্পর্কে পুরোপুরি অবগত নই। পুলিশের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে।” 

   

About

Popular Links

x