জামালপুরে শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ধর্মীয় শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১। একই সঙ্গে ওই আসামিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, মক্তবটি পরিচালনা করা ওই শিক্ষক গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার স্থায়ী বাসিন্দা।
গত ২০২০ সালের ২৮ নভেম্বর মক্তব শেষে সব শিক্ষার্থীদের ছুটি দেন ওই শিক্ষক। সবার ছুটি হলেও ওই শিক্ষার্থীকে (১৫) পরে বাড়ি যেতে বলেন তিনি। একপর্যায়ে মসজিদের ভেতরে ভুক্তভোগীকে ধর্ষণ করে ওই ব্যক্তি।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
রবিবার দীর্ঘ শুনানি শেষে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়
এসময় ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেন।



