Tuesday, October 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

সচিবালয়-বাংলাদেশ ব্যাংকেও বিদ্যুৎ নেই, বিপর্যয়ের কারণ অজানা 

হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সরকারি-দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয় 

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪১ পিএম

রাজধানীর বাংলাদেশ সচিবালয়, বাংলাদেশ ব্যাংকসহ ঢাকার বড় একটি অঞ্চলে বিদ‍্যুৎ বিপর্যয় ঘটেছে।  

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে একটার দিকে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ চলে যায়। তবে, বিদ্যুতের এমন বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি। 

পাওয়ার গ্রিড পিএলসি বলছে, ঢাকার পূর্বাঞ্চল (ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিল ইত্যাদি) এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই। মগবাজার, বনশ্রী, খিলগাঁওতেও বিদ্যুৎ নেই। এখনো কারিগরি কারণ জানা যায়নি। ধীরে ধীরে বিদ‍্যুৎ ফেরানোর চেষ্টা চলছে। 

পিএলসি জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের কাজ করছেন। জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক আছে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ( দুপুর ২টা ১০ মিনিট) সচিবালয়ের সব মন্ত্রণালয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়। 

   

About

Popular Links

x