Wednesday, October 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের দাবি 

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের দাবিতে ডাকা ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত করেছেন অ্যাম্বুলেন্স মালিক ও চালকেরা। 

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, বেসরকারি অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংসহ ৫ দফা দাবিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে ধর্মঘট পালন শুরু করেন অ্যাম্বুলেন্স মালিক ও চালকেরা। 

তারও আগে, গত সোমবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের ভেতরে স্থায়ী পার্কিং ছাড়াও সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ঢাকা মেডিক্যাল শাখার সদস্যরা। 

সমিতির সাধারণ সম্পাদক মো. ইমন আলী জানান, আমরা দীর্ঘদিন ধরে হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স রেখে রোগীদের সেবা দিয়ে আসছি। কিন্তু হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং বন্ধ হয়ে যাওয়া এবং বিকল্প ব্যবস্থা না থাকায় অ্যাম্বুলেন্সগুলো হাসপাতালের আশপাশের সড়কে রাখতে হচ্ছে। 

সড়কের পাশে অ্যাম্বুলেন্স রাখার কারণে যানজটের পাশাপাশি ট্রাফিক পুলিশের মামলার শিকার হচ্ছেন মালিক ও চালকেরা। এজন্য আগের মতো অ্যাম্বুলেন্স পার্কিংয়ের সুযোগ দেয়ার দাবি জানান তিনি। 

   

About

Popular Links

x