Friday, October 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

নোয়াখালীতে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

হাতিয়ায় গ্রেপ্তারের পর আসামির স্বজনরা পুলিশকে ঘেরাও করে রাখে, এরপর তাকে ছিনিয়ে নিয়ে যায়

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলায় হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এঘটনা ঘটে।

জানা গেছে, গ্রেপ্তার নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের বাসিন্দা এবং একই ওয়র্ডের ইউনিয়ন পরিষদ সদস্য। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ ৯টি বিভিন্ন মামলা রয়েছে।

পুলিশ জানায়, নিজাম উদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ধারায় ৯টি মামলা রয়েছে। হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। সন্ধ্যার পর তাকে রামচরণ বাজার থেকে গ্রেপ্তার করলে একদল দুর্বৃত্ত পুলিশকে ঘেরাও করে। এ সময় তারা পুলিশের কাছ থেকে নিজাম উদ্দিনকে ছিনিয়ে নেয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর তার স্বজনরা পুলিশকে ঘিরে ধরে। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি পালিয়ে যান। তাকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশের কর্তব্যে যারা বাধা দিয়েছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়াও হবে।”

   

About

Popular Links

x