Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে ইয়াবাসহ ধরা পড়লেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য

 

ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হার্ডজিপ গাড়িও জব্দ করা হয়েছে

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবা বড়িসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে নগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হার্ডজিপ গাড়িও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম হাসিবুর রহমান (৩৯)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার শিকলবাহা চরফরিদ এলাকায় ফসিল সিএনজি ফিলিং স্টেশনের পাশে সৈয়দ স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের (বন্দর) একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন ডিবি (বন্দর) বিভাগের পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী। অভিযানের সময় হাসিবুর রহমানের হেফাজত থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ইয়াবা পরিবহনে ব্যবহৃত কালো রঙের একটি হার্ডজিপ গাড়িও জব্দ করা হয়েছে। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো ঘ ১৮-১৩১৭।

এ ঘটনায় হাসিবুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

   

About

Popular Links

x