ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও অস্থিরতার জেরে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।
বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে কারখানাগুলোর স্বাভাবিক উৎপাদন ও কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি এই অস্থিতিশীলতার কারণে দেশের প্রধান রপ্তানি আয়ের খাতটিও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।



