রাজধানীর হাজারীবাগে এক বাসায় গ্যাস বিস্ফোরণে পারভীন নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ২ জন নারী।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় হাজারীবাগে বটতলা নামক এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন বলেন, “সিলিন্ডার বিস্ফোরণে ওই বাসার ভেতরেই পারভীন নামে এক নারীর মৃত্যু হয়েছে।’’
ওসি আরও জানান, দগ্ধ অপর দুই নারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



