পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

ছয় দিনের সরকারি সফর শেষে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৪ এএম

পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রবিবার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর বেলা ১টা ৪০ মিনিটে একটি সংসদীয় প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

প্রতিনিধিদলের সদস্য হিসেবে সফরে অংশ নেন নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

দেশে ফেরার পর বিমানবন্দরে স্পিকারকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ ও জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।