২০১৩ সালে বাংলাদেশ সরকারিভাবে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দিয়েছে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার রত্না ভোট দেওয়ার পর বৃদ্ধা আঙ্গুলে কালির দাগ দেখাচ্ছেন, রবিবার, ১৬ জানুয়ারি ২০২২, মর্গান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে তোলা মেহেদী হাসান/ঢাকা ট্রিবিউন
ট্রিবিউন রিপোর্ট
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২২, ০৪:০৩ পিএমআপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৪:০৩ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নারী ও পুরুষ ভোটারের পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটাররাও ভোট দিয়েছেন।
রবিবার (১৬ জানুয়ারি) সকালে শিশুবাগ স্কুল কেন্দ্রে প্রথমবারের মতো ভোট দেওয়ার পর শহরের চারজন তৃতীয় লিঙ্গের নিবন্ধিত ভোটারের একজন মুসকান হিজড়া বলেন, "এটি আমার জীবনের প্রথম ভোট। এখন আমি নিজেকে এ দেশের নাগরিক বলতে পারবো।"
নারায়ণগঞ্জের দেওভোগের বাসিন্দা মুসকান জানান, তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভীকে টানা তৃতীয়বারের মতো শিল্প কেন্দ্রের মেয়র হিসেবে দেখতে চান।
মুসকান বলেন, “আইভি আমাদের এবং শহরের জন্য অনেক কিছু করেছেন। আমি আশা করি আমার ভোট তাকে জিতিয়ে দেবে।”
২০১৬ সালে ভোটার হওয়া পায়েল হিজরা এবার সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতে পেরে নিজের আনন্দ প্রকাশ করে বলেন, “আমি আগে ভোট দিয়েছি। এবার নিজের শহরের মেয়র নির্বাচন করতে পেরে আমি আনন্দিত।”
জাতীয় পরিচয়পত্র দেখাচ্ছেন তৃতীয় লিঙ্গের একজন ভোটার, নারায়ণগঞ্জের আলী আহমদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা, ১৬ জানুয়ারি ২০২২ মেহেদী হাসান/ঢাকা ট্রিবিউন
তৃতীয় লিঙ্গের আরেক ভোটার রত্নাও শহরের মর্গান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটের পরিবেশে তার সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বাংলাদেশে ২০০৯ সাল থেকে তৃতীয় লিঙ্গের ভোটারদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। এরপর, ২০১৩ সালের নভেম্বর মাসে সরকার নারী ও পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দিয়েছে।
সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে, নজরুল ইসলাম রিতু দেশের প্রথম হিজড়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং আরও দুইজন সদস্য হয়েছেন।
নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ডের ১৯২টি ভোট কেন্দ্রে সকাল ৮টায় এনসিসি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে। এটিই দেশের প্রথম নির্বাচন যা বিশেষভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হচ্ছে।
নারায়ণগঞ্জে ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ভোটাররা

বিষয়: