Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পিরোজপুরের মাটিভাঙ্গায় নির্মিত হলো বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চ

১৯৭০ সালে বঙ্গবন্ধু মাটিভাঙ্গায় যে স্থানে ভাষণ দিয়েছিলেন, সেখানে তার স্মৃতি ধরে রাখতে মঞ্চ নির্মাণ করা হয়েছে

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৫ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এ মঞ্চের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। তার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। ১৯৭০ সালে বঙ্গবন্ধু যে স্থানে ভাষণ দিয়েছিলেন, সেখানে তার স্মৃতি ধরে রাখতে বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চ নির্মাণ করেছি।”

তিনি আরও বলেন, “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বার বার দরকার। শিক্ষাবিস্তারে তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন অতীতে আর কোনো প্রধানমন্ত্রী নিতে পারেনি।”

মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিলু জানান, ১৯৭০ সালের ১৪ নভেম্বর নির্বাচনী প্রচারণায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাটিভাঙ্গায় এসেছিলেন। এখনকার কলেজ মাঠে তখন বাঁশ ও কাঠ দিয়ে মঞ্চ তৈরি করা হয়। সেই মঞ্চে বক্তব্য রেখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডলের পক্ষে ভোট চান বঙ্গবন্ধু।

চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিলু বলেন, “মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িও মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে। তিনি এই কলেজে পড়াশোনা করেছেন।”

   

About

Popular Links

x