Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

পদ্মা সেতুর উদ্বোধনের দিনে তিন সেতুতে টোল দিতে হবে না

২৫ জুন বুড়িগঙ্গা সেতু, আড়িয়াল খাঁ সেতু, ও ধলেশ্বরী সেতু হয়ে যাতায়াতকারী যানবাহনকে টোল বাতিল করা হয়েছে

আপডেট : ২১ জুন ২০২২, ০৯:৫৪ এএম

পদ্মা সেতু উদ্বোধনের দিন আগামী ২৫ জুন বুড়িগঙ্গা সেতু, আড়িয়াল খাঁ সেতু, ও ধলেশ্বরী সেতু হয়ে যাতায়াতকারী যানবাহনকে টোল বাতিল করা হয়েছে। উদ্বোধনী দিনে অনুষ্ঠানে আসা অতিথিদের যানবাহনসহ সাধারণ যানবাহনের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২০ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব ফাহমিদা হক খান সই করা  প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদ্মা সেতুর উদ্বোধনী দিনে (২৫ জুন) অনুষ্ঠানে আসা অতিথিদের যানবাহনসহ সাধারণ যানবাহনের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার স্বার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের একই করিডোরে অবস্থিত বুড়িগঙ্গা সেতু, ধলেশ্বরী সেতু ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হলো।

বাংলাদেশের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার কোটি টাকায় ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ কাজ ২০১৫ সালের ডিসেম্বরে শুরু করা হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর বসে সেতুর প্রথম স্প্যান। এর পাঁচ বছরের মাথায় সেতু নির্মাণ শেষ হয়। আগামী ২৫ জুন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন।

   

About

Popular Links

x