মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, “শেখ হাসিনা আমাদের পরীক্ষিত বন্ধু, অসাম্প্রদায়িকতার বন্ধু। শেখ হাসিনা না থাকলে দেশটা অন্ধকারে পরিণত হবে, উন্নয়ন স্থবির হয়ে যাবে। শেখ হাসিনার কোনো বিকল্প নাই।”
শুক্রবার (৪ নভেম্বর) পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরাকাঠীতে এক উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, “সামনে নির্বাচন, মনে রাখতে হবে কে কোথা থেকে এসে কোন পরামর্শ দিলো। বিভ্রান্ত হওয়া যাবে না। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করবেন না।”
মন্ত্রী এ সময় শ্রীরাকাঠীতে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন এবং বলেন, “উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।”
আরও পড়ুন- ৫২ ঘণ্টা পর মুক্ত ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
উপস্থিত জনতার উদ্দেশে মন্ত্রী বলেন, “বর্তমান সরকারের উন্নয়নের সুফল পাচ্ছেন, শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। শেখ হাসিনা না থাকলে যা কিছু ভালো দেখছেন সব ধ্বংস হয়ে যাবে।”
তিনি বলেন, “পিরোজপুর-গোপালগঞ্জ-ঢাকা সড়কের টুঙ্গিপাড়ার পাটগাতি সেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের আমলে পিলার পর্যন্ত হয়েছিল। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ১৬ বছরে সেতুর কাজ আর শেষ হয়নি। আবার শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পাটগাতি সেতুর কাজ শেষ হয়েছে।”
তিনি আরও বলেন, “পদ্মা সেতুর সুফল আমরা পাচ্ছি। এ সেতু হওয়ার কারণে আমরা খুব অল্প সময়ে ঢাকায় আসা যাওয়া করতে পারছি।”



