Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন-পুরাতন কোনো সিমকার্ড বিক্রি করতে পারবে না গ্রামীণফোন

গ্রামীণফোনকে ১৩ লাখ পুরনো সিমকার্ড বিক্রির অনুমোদন রবিবার স্থগিত করা হয়েছে

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৮:২৩ পিএম

গ্রামীণফোনের নতুন সিমকার্ড বিক্রি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার পর এবার পুরানো সিমকার্ড বিক্রিতে স্থগিতাদেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রবিবার (৬ নভেম্বর) বিটিআরসি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এ ঘোষণা দেন।

আরও পড়ুন- নতুন সিম বিক্রি করতে পারবে না গ্রামীণফোন

তিনি বলেন, “গ্রামীণফোনকে ১৩ লাখ পুরনো সিমকার্ড বিক্রির বিটিআরসির অনুমোদন রবিবার স্থগিত করা হয়েছে।”

অপারেটরদের “গুণগত মানসম্পন্ন পরিষেবা দিতে ব্যর্থতার” কারণে ২০২২ সালের ২৯ জুন গ্রামীণফোনের নতুন সিমকার্ড বিক্রির ওপর অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ দেয়।

আরও পড়ুন- গ্রামীণফোনে ২০ টাকার কম রিচার্জ করা যাবে না

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তখন বলেন, “বারবার বলা সত্ত্বেও গ্রামীণফোন তার ব্যবহারকারীদের মানসম্পন্ন সেবা প্রদান না করায় বিটিআরসি অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ আরোপ করেছে।”

তিনি আরও বলেন, “টেলিকম কোম্পানিটির মানসম্পন্ন পরিষেবা প্রদানের কোনো ইচ্ছা নেই। কেননা গ্রাহকরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা সমাধানের জন্য কোনো পদক্ষেপই নিচ্ছে না গ্রামীণফোন।”

   

About

Popular Links

x