Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টেকনাফে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন এক নারীসহ ৩১ সাঁতারু

বঙ্গোপসাগরে দূরপাল্লার সাঁতারের উপযোগী ১৬.১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল আবিষ্কার করেন প্রয়াত কাজী হামিদুল হক

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০৫:২৭ পিএম

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন এক নারীসহ ৩১ জন সাঁতারু। সাঁতারুরা ১৬.১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সেন্টমার্টিন পৌঁছাবেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে এই সাঁতার শুরু হয়।

২০০৬ সালে প্রথমবারের মতো বাংলা চ্যানেলে সাঁতার অনুষ্ঠিত হয়। এবার হচ্ছে ১৭তম আয়োজন।

এ সাঁতারের আয়োজন করেছে “ষড়জ অ্যাডভেঞ্চার” ও “এক্সট্রিম বাংলা”। বাংলা চ্যানেল সাঁতারের প্রধান সমন্বয়ক ও ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার। এখন পর্যন্ত ১৮ বার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন তিনি।

এবারের সাঁতারুরা হলেন- লিপটন সরকার, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত, শেখ মাহবুব উর রহমান, সাইফুল ইসলাম রাসেল, আবুল কালাম আজাদ, মাসুদ রানা, আলী রওনাক ইসলাম, আবাদুল ইসলাম, জিহাদ হোসেন, সালাহ উদ্দিন, কামাল হোসেন, সোহেল রানা, শৌভিক বড়ুয়া, উজ্জ্বল চৌধুরী, সাকিব মাহমুদ নাইম খান, বদর উদ্দিন, ফারুক হোসেন, এসএম শারিয়ার মাহমুদ, আবু রাশেদ, গোলাম রব্বানী, আব্দুল্লাহ আল সাবিত, শোয়েব তালুকদার, এসকে রায়হান আরাফাত আকাশ, রেজিনা পারভিন, তারেক হাসান, আব্দুল্লাহ আল তৌসিফ, জামিল হোসেন, নাসির উদ্দিন, রাশেদুল ইসলাম ও রাব্বি রহমান।

লিপটন সরকার বলেন, “এবার একজন নারীসহ ৩১ জন সাঁতারু অংশ নিচ্ছেন। এই সাঁতার আন্তর্জাতিক রীতি মেনে পরিচালনা হচ্ছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হয়েছে। বাংলা চ্যানেল সাঁতারকে আন্তর্জাতিক করতে পেরেছি। ধারাবাহিকভাবে এ নৌপথে সাঁতার অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারেই সাঁতারুদের অংশগ্রহণ বলে দিচ্ছে বাংলাদেশে দূরপাল্লার সাঁতার জনপ্রিয়।”

বঙ্গোপসাগরে দূরপাল্লার সাঁতারের উপযোগী ১৬.১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল আবিষ্কার করেন প্রয়াত কাজী হামিদুল হক। ২০০৬ সালে প্রথমবারের আয়োজনে সাঁতারে অংশ নিয়েছিলেন লিপটন সরকার, ফজলুল কবির সিনা ও সালমান সাইদ।

   

About

Popular Links

x