Sunday, October 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

টুপটুপ রিসোর্টে আগুন: ১০ মরদেহের মধ্যে শনাক্ত হননি মুক্তা

মুক্তাকে শনাক্ত করতে পারেননি তার স্বামী ও পরিবার

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩১ এএম

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১০ জনের মধ্যে নিখোঁজ নাসরিন জাহান মুক্তাকে (২৯) শনাক্ত করতে পারেননি তার স্বামী ও পরিবার। ধ্বংসস্তূপ থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হলেও ঘটনার পর থেকে মুক্তার কোনো খোঁজ মিলছে না। তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন এই অনিশ্চয়তায় চরম উৎকণ্ঠা আর শোকে দিন কাটছে পরিবারটির।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মুক্তার স্বামী দেওয়ান ফয়সাল। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি।

নিখোঁজ মুক্তা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া গ্রামের খানবাড়ির বাসিন্দা। তিনি ঢাকার সাভারের “স্বপ্ন বিলাস স্কুল” নামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন।

   

About

Popular Links

x