রাজধানীর গুলিস্তানের একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় বেসরকারি ব্র্যাক ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। বিষয়টি জানিয়েছেন ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম।
মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।
ব্র্যাক ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে, “আমাদের ব্যাংকের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কাঁচের টুকরার আঘাতে কয়েকজন আহত হয়েছেন। তবে জখম গুরুতর নয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।”
তিনি উল্লেখ করেন ব্যাংক যে, ব্যাংক ভবনে বিস্ফোরণ ঘটেনি।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ২০ জন ঢাকা মেডিকেলে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।”



