Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৭০ কোটি টাকা ব্যয়ে বরিশালে হচ্ছে হাইটেক পার্ক

পার্কটি চালু হলে প্রতি বছরে এক হাজার তরুণ প্রশিক্ষণ নিতে পারবেন। এছাড়া তিন হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে

আপডেট : ১৬ জুন ২০২২, ০২:০৬ পিএম

ভারত সরকারের অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীনে বরিশালে প্রায় সাড়ে ৬ একর জায়গার ওপর ১৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে হাইটেক পার্ক।

বরিশাল শহরের কাশিপুরে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (১৬ জুন) বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানায়, আগামী দুই বছরের মধ্যে পার্কের নির্মাণকাজ শেষ হবে। পার্কটি চালু হলে প্রতি বছরে এক হাজার তরুণ প্রশিক্ষণ নিতে পারবেন। এছাড়া তিন হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এ সময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, হাইটেক পার্ক বরিশাল অঞ্চলকে প্রযুক্তি সমৃদ্ধ নগরীতে পরিণত করবে। বরিশালের তরুণ প্রজন্ম তাদের মেধার যথাযথ বিকাশ ঘটিয়ে কর্মসংস্থানের জন্য নিজেকে তৈরি করতে পারবে। পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জনাব ড. বিকর্ণ কুমার ঘোষ প্রমুখ।

এ বিষয়ে মেয়র সাদেক আব্দুল্লাহ বলেন, হাইটেক পার্কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করার মাধ্যমে বরিশালের জনগণের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। এর মাধ্যমে এলাকায় তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ প্রজন্ম গড়ে উঠবে।

   

About

Popular Links

x