Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভোলা থেকে প্রতিদিন পাওয়া যাবে ২ কোটি ঘনফুট গ্যাস

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘টবগী-১ অনুসন্ধান কূপে গ্যাসের সম্ভব্য মজুত প্রায় ২৩৯ বিলিয়ন ঘনফুট। দৈনিক গড় ২ কোটি ঘনফুট হারে কূপ থেকে ৩০ থেকে ৩১ বছর গ্যাস উৎপাদন করা সম্ভব,

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৪:৫৬ পিএম

ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রে টবগী-১ অনুসন্ধান কূপ থেকে দৈনিক ২ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে জানিয়েছেন  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, “শাহবাজপুর গ্যাসফিল্ড থেকে টবগী-১ কূপ খনন এলাকাটি আনুমানিক ৩.১৭ কিলোমিটার দূরে অবস্থিত। এই অনুসন্ধান কূপে গ্যাসের সম্ভব্য মজুত প্রায় ২৩৯ বিলিয়ন ঘনফুট। দৈনিক গড় ২ কোটি ঘনফুট হারে কূপ থেকে ৩০ থেকে ৩১ বছর গ্যাস উৎপাদন করা সম্ভব।”  

তিনি বলেন, “গ্রাহক পর্যায়ে এর মূল্য যদি আমরা ১১ টাকা হারে ধরি, তবে ৮ হাজার কোটি টাকার মতো দাঁড়াবে। যদি আমরা এলএনজির মূল্য হিসেবে ধরি, তবে এর দাম অনেক বেশি। আগামী সপ্তাহের মধ্যে কূপটি দ্রুত উৎপাদনের দিকে যাবে। আমাদের এই গ্যাস পেতে প্রায় দেড় থেকে দুই বছর লাগবে। কারণ সেখানে প্রসেসিংয়ের কিছু বিষয় আছে।”

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “আমরা আশা করছি পর্যায়ক্রমে ভোলাতে ইলিশা-১ এবং ভোলা নর্থ-২ এই দুটি কূপের কাজ আগামী ২০২৩ সালের জুন মাস নাগাদ শেষ করতে পারবো। সেখান থেকে দৈনিক প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে। এরইমধ্যে বাপেক্সসহ আরও দুটি কোম্পানি সিলেট গ্যাস ফিল্ডসহ ২০২৫ সালের মধ্যে ৪৬টি কূপ খনন করবে। আমরা আশা করছি, এই ৪৬টি কূপের মাধ্যমে প্রায় ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে।”

তিনি জানান, আগামী ৭ নভেম্বর নাগাদ কূপটি দ্রুত উৎপাদনক্ষম করার লক্ষ্যে এর কমপ্লিশন ও ক্রিসমাস ট্রি স্থাপন কার্যক্রম সম্পন্ন হবে।

   

About

Popular Links

x