Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গুলিস্তানের ভবনটি বৈধ কি-না, জানেই না রাজউক

রাজউক-৫ এর পরিচালক বলেন, অফিস বন্ধ থাকায় এখন পর্যন্ত কাগজপত্র বের করে ভবনের বৈধতা-অবৈধতার বিষয়ে কিছু বলা যাচ্ছে না

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০৩:১০ পিএম

সিদ্দিকবাজারে যে ভবনে বিস্ফোরণ ঘটেছে সেটির অনুমোদন আছে কিনা তা বলতে পারছে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। 

বুধবার (৮ মার্চ) বেলা ১টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের এ কথা বলেন রাজউক-৫ এর পরিচালক হামিদুর রহমান।

তিনি বলেন, “অফিস বন্ধ থাকায় এখন পর্যন্ত কাগজপত্র বের করে ভবনের বৈধতা-অবৈধতার বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এছাড়া আমি এই জোনে নতুন এসেছি। এ জন্য এই এলাকার ভবনের সম্পর্কে ভালো জানা নেই।”

এর আগে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে “দুর্ঘটনা” বলে ব্যাখ্যা করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দীন।

তিনি বলেছিলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা নিছক দুর্ঘটনা। তারপরেও তদন্ত চলছে। তদন্তের পর পরিপূর্ণ তথ্য পাওয়া যাবে।”

গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। নিখোঁজ আছেন কয়েকজন। 

ঘটনার পর শুরু হওয়া উদ্ধার অভিযান রাত পৌনে ১১টার দিকে স্থগিত করা হয়। বুধবার সকালে ফায়ার সার্ভিস আবার উদ্ধার কাজ শুরু করেছে।

   

About

Popular Links

x