রাজধানী ঢাকার জনসংখ্যা কত—তা নিয়ে প্রশ্ন ছিল। এবার মিললো সেই প্রশ্নের জবাব।
রবিবার (৯ এপ্রিল) প্রকাশিত জনশুমারি প্রতিবেদনে এ সংখ্যা তুলে ধরা হয়েছে।
সেই হিসাব অনুযায়ী, দেশের জনবহুলতম নগরী ঢাকা, এখানে ১ কোটি ২ লাখের বেশি মানুষ বসবাস করে।
এছাড়া ঢাকা বিভাগে বসবাস করেন ৪ কোটি ৪০ লাখ মানুষ। এই বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৯৪%।
বাংলাদেশে জনশুমারির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬।
বন্দর নগরী চট্টগ্রামে ৩ কোটি ৩২ লাখ ও রাজশাহীতে ২ কোটি ৩ লাখ মানুষ বাস করছেন।
এ ছাড়া, বরিশাল বিভাগে দেশের সর্বনিম্ন ৯১ লাখ মানুষ বসবাস করছেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জনসংখ্যা ও গৃহায়ন শুমারি ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য প্রকাশ করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বিবিএস ২০২২ সালের ১৫ থেকে ২১ জুন পর্যন্ত দেশের প্রথম ডিজিটাল আদমশুমারি ও গৃহস্থালি জনশুমারি পরিচালনা করে।
এতে দেখা যায়, দেশের মোট জনসংখ্যার মধ্যে, ৬৮.৩৪% গ্রামে ও ৩১.৬৬% শহরে বাস করে।



