Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দক্ষিণ সুদানে অপহৃত বাংলাদেশি শান্তিরক্ষী উদ্ধার

আফ্রিকার এই দেশটিতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ২৮ সদস্য বর্তমানে কর্মরত

আপডেট : ০৭ জুন ২০২৩, ০৭:৫৯ পিএম

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি এক পুলিশ সদস্য অপহৃত হওয়ার পর উদ্ধার হয়েছেন।

বুধবার (৭ জুন) বাংলাদেশ পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর দিয়ে বলেছে, উদ্ধার হওয়া এসআই আশেকুর রহমান সুস্থ রয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে একটি গোষ্ঠী তাকে অপহরণ করেছিল।

এর কয়েক ঘণ্টার মধ্যেই মিশন কর্তৃপক্ষ তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ সুদানের মালাকাল টিম সাইটে নিয়োজিত পুলিশ কম্পোন্যান্টের সঙ্গে নিয়মিত নিরাপত্তা টহল দেওয়ার সময় মঙ্গলবার (৬ জুন) আশেকুর রহমান অপহৃত হন। তাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আশেকুর রহমান ইনডিভিজুয়্যাল পুলিশ অফিসার (আইপিও) হিসেবে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন। এছাড়া দক্ষিণ সুদান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের অন্য সব শান্তিরক্ষী সুস্থ এবং নিরাপদে রয়েছেন।

আফ্রিকার এই দেশটিতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ২৮ সদস্য বর্তমানে কর্মরত। সেখানে বাংলাদেশের দেড় হাজারের বেশি সেনাসদস্যও রয়েছেন।

   

About

Popular Links

x