Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভোটকেন্দ্রের গোপন কক্ষে ঘোরাঘুরি, নারীর কারাদণ্ড

ইসি বলেন, রাজশাহীর একটি ভোটকেন্দ্রে একজন নারীকে একাধিকবার বুথে ঢুকতে দেখেছি, তাকে আটক করে এরইমধ্যে শাস্তি দেওয়া হয়েছে

আপডেট : ২১ জুন ২০২৩, ০৫:০৫ পিএম

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে (রাসিক) একটি ভোটকেন্দ্রের গোপন কক্ষে ঘোরাঘুরি করায় মোসা. সাবিয়া নামে এক নারীকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ জুন) রাসিক ২৮ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর কেন্দ্র, তালাইমারী দারুল উলুম আলিম মাদ্রাসা কেন্দ্রের নিচতলায় ঘোরাঘুরি করছিলেন তিনি। বিষয়টি ঢাকার নির্বাচন ভবন থেকে সিসিটিভি ক্যামেরায় দেখতে পান কমিশনাররা। স্থানীয় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে ওই নারীকে সাজা দেওয়া হয়। 

তবে সাজাপ্রাপ্ত নারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। তিনি কোন প্রার্থীর পক্ষে কাজ করছিলেন সেটিও জানা যায়নি।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা গণমাধ্যমকে বলেন, “এক নারী একাধিকবার ভোটারদের নিয়ে গোপন কক্ষে প্রবেশ করেন। কমিশনাররা বিষয়টি সিসিটিভি মনিটরে দেখে প্রিসাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করেন। তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের কারাদণ্ড দেন।”

তিনি বলেন, “সকাল থেকেই সিসি ক্যামেরায় ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছি। পাশাপশি টিভির তথ্যগুলোও দেখছি। ভোটগ্রহণ ভালোভাবে হয়েছে। কোনো অনিয়মের খবর পাইনি। ইভিএমে নানা ত্রুটি ধরা পড়েছে। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি।”

তিনি আরও বলেন, “কোথাও ভোট থেমে নেই, মাঝে রাজশাহীতে বৃষ্টি হয়েছে। এখন আর কোনো সমস্যা নাই। আমাদের মনিটরিং সেল থেকে কোনো অনিয়মের তথ্য পাইনি। ইভিএমে যেসব সমস্যা হয়েছিল, সেগুলো নেই।”

তিনি আরও বলেন, “রাজশাহীর একটি ভোটকেন্দ্রে একজন নারীকে একাধিকবার বুথে ঢুকতে দেখেছি। তাকে আটক করে এরই মধ্যে শাস্তি দেওয়া হয়েছে।”

   

About

Popular Links

x