Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঘরে ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে নবজাতক চুরি

হবিগঞ্জের হরিপুর এলাকায় একটি ছাপরা ঘরে বসবাস করেন বাবুল মিয়া ও লিজা বেগম দম্পতি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৪ পিএম

হবিগঞ্জ সদরের হরিপুর এলাকায় ঘরে ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ২১ দিন বয়সী ওই নবজাতকের সন্ধান চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান। অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হরিপুর এলাকায় একটি ছাপরা ঘরে বসবাস করেন বাবুল মিয়া ও লিজা বেগম দম্পতি। এই দম্পতির দুই সন্তান। ছেলে রবিউল মিয়া (৩) ও মেয়ে ফাতেমাকে (২১ দিন) নিয়ে শনিবার রাতে একই খাটে তারা ঘুমিয়ে ছিলেন। রবিবার ভোরে লিজা বেগমের ঘুম ভাঙে। এ সময় তিনি খাটে ফাতেমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় লিজা ঘরের জানালা খোলা দেখতে পান। রবিবার রাতে থানায় অভিযোগ করেন বাবুল মিয়া। একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে বাবুল-লিজা দম্পতি পাগলপ্রায়।

হবিগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ বদিউজ্জামান বলেন, “রবিবার রাতে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। নবজাতককে খুঁজে বের করতে আমরা কাজ করছি।”

   

About

Popular Links

x