Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টিএসসিতে গাছের ডাল ভেঙে পড়ে রিকশাচালকের মৃত্যু

এ ঘটনায় আহত হয়েছেন ঢাবির দুই শিক্ষার্থী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একটি বড় গাছের ডাল ভেঙে পড়ে শফিকুল ইসলাম (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ঢাবির দুই শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলের পর বৃষ্টির মধ্যে টিএসসিতে এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আল মোমেন।

রিকশাচালককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান পথচারী ঢামেকের শিক্ষার্থী ইমরান খান ফাহিম। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পৌনে ৬টায় দিকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী ইমরান খান ফাহিম ঢাকা ট্রিবিউনকে বলেন, “ঝড়ের সময়ে টিএসসিতে দাঁড়িয়ে ছিলাম। তখন টিএসসির মোড়ের একটি বড় গাছের ডাল ভেঙে পড়ে। এতে চাপা পড়েন রিকশাচালকসহ কয়েকজন। আমি রিকশাচালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি। বাকি আহতদের চোট তেমন গুরুতর নয়।”

এ ঘটনায় আহত ঢাবি শিক্ষার্থী ওয়াহিদা বলেন, “আমি রিকশায় মধ্যে ছিলাম। ঝড় দেখে চালক সামনে গিয়ে দাঁড়াবেন বলছিলেন। ঝড় একটু কমলে তারপর আবার যাবেন। এর মধ্যেই ঢাল ভেঙে পড়ে। আমি পায়ে আঘাত পেয়েছি।”

শাহবাগ থানার এসআই আল মোমেন ঢাকা ট্রিবিউনকে বলেন, “মৃতের কাছে থেকে পাওয়া মোবাইল ফোন দিয়ে তার স্বজনদের সঙ্গে কথা হয়েছে। রিকশাচালকের নাম শফিকুল ইসলাম। তিনি শেরপুর সদর উপজেলার চক আন্দারিয়া গ্রামের বাসিন্দা।”

   

About

Popular Links

x