Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাপ্তাইয়ে বন্য হাতির মৃত্যু 

হাতিটি বয়স্ক ছিল বলে জানিয়েছে বন বিভাগ

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৪:৩৩ পিএম

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের মতি পাড়া কাঁঠালতলী এলাকায় একটি বন্য হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বৃহস্পতিবার (১২ অক্টোবর) ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, আজ সকালে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বন্য হাতির মৃত্যুর খবর পাই। তবে কীভাবে প্রাণীটির মৃত্যু হয়েছে জানতে পারিনি।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ অফিসার জাহিদুল ইসলাম বলেন, “আজ সকাল ৮টার দিকে হাতিটি মারা যায়। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারীসহ আমরা সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। হাতিটি বয়স অনেক বেশি।” 

প্রাথমিকভাবে ধারণা করছি, স্ট্রোকজনিত কারণে প্রাণীটির মৃত্যু হতে পারে। 

এই বন কর্মকর্তা আরোও বলেন, “এ ঘটনায় বন বিভাগ চন্দ্রঘোনা থানায় জিডি করবে। হাতিটি যেখানে মারা গেছে সেখানেই মাটি খুঁড়ে তাকে পুঁতে ফেলা হবে।”

   

About

Popular Links

x