Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঘূর্ণিঝড় হামুন: সারা দেশে নৌযান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘হামুন’ ২৫ কিলোমিটার গতিতে চট্টগ্রাম ও বরিশাল উপকূলের দিকে এগোচ্ছে। কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৭:৪৭ পিএম

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় “হামুন” প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ফলে সারা দেশের নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে সারা দেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিটিএর উপ-পরিচালক (মিডিয়া) মোবারক হোসেন মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা ১১ নম্বর বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় হামুন ২৫ কিলোমিটার গতিতে চট্টগ্রাম ও বরিশাল উপকূলের দিকে এগোচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলটি আজ মধ্যরাতে উপকূলে আঘাত হানতে পারে। তবে এর অগ্রভাগ আজ সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ সময়ে প্রবল বৃষ্টি শুরু হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। তবে এটি উপকূলে আঘাত করার সময় গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। সমুদ্রে স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকাকে প্লাবিত করতে পারে। সেই সঙ্গে বাংলাদেশের উপকূলীয় দ্বীপগুলো জোয়ারে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

   

About

Popular Links

x