Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঘূর্ণিঝড় হামুন: কাপ্তাই হ্রদে নৌযান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘হামুন’-এর প্রভাবে মঙ্গলবার সারাদিন রাঙামাটিতে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৭:৪৭ পিএম

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় “হামুন” ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ফলে ক্ষয়ক্ষতি এড়াতে বুধবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেকোনো জরুরি প্রয়োজনের জন্য জেলা প্রশাসনের কন্ট্রোল রুম খোলা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘হামুন’-এর প্রভাবে মঙ্গলবার সারাদিন রাঙামাটিতে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

রাঙামাটি ট্যুরিস্ট বোট মালিক সমিতির সহ-সভাপতি মো. রমজান আলী বলেন, “ট্যুরিস্ট বোট চলাচল বন্ধ রাখার জন্য বলেছে জেলা প্রশাসন। হামুনের প্রভাবের কারণে ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য সকল বোট চলাচল বন্ধ রাখা হবে।”

রাঙামাটি লঞ্চ মালিক সমবায় সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম বলেন, “জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বুধবার সকালে থেকে সকল প্রকার লঞ্চ চলাচল বন্ধ রাখবো।”

   

About

Popular Links

x