বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় “হামুনের” প্রভাবে কক্সবাজার ও আশপাশের অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হচ্ছে। সতর্কর্তার অংশ হিসেবে সন্ধ্যা ৭টার পর থেকে কক্সবাজার শহরের পাশাপাশি জেলার অনেক অংশে বিদ্যুৎ বন্ধ বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধায় এ তথ্য জানিয়েছেন জেলার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী গোলাম আহম্মদ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কক্সবাজারের সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির রাত ৮টায় সংবাদমাধ্যমটিকে বলেন, “এখন প্রবল ঝড় বইছে। এই এলাকার সর্বত্র বিদ্যুত সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।”
পল্লী বিদ্যুতের কর্মকর্তা গোলাম আহম্মদ বলেন, “ঝড়ের গতি বেশ। বিভিন্ন জায়গায় গাছ পড়ছে। এসব কারণে সাড়ে ৭টা থেকে পল্লী বিদ্যুতের আওতাধীন বিদ্যুৎ সরররাহ বন্ধ রয়েছে।”
এর আগে সন্ধ্যা ৭টার দিকে পিডিবির লাইনের বিদ্যুতও বন্ধ রাখা হয় বলে জানান তিনি।



