Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গ্রামীণফোনে ৩০ টাকার নিচে রিচার্জ করা যাবে না

গ্রামীণফোনের পক্ষ থেকে ইতিমধ্যেই গ্রাহকপর্যায়ে এসএমএস এবং মাই জিপি অ্যাপে নোটিফিকেশন দিয়ে বিষয়টি জানানো হয়েছে

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০২:৫৬ পিএম

প্রিপেইড গ্রাহকদের রিচার্জের সর্বনিম্ন সীমা বাড়িয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। আগামীকাল ১০ জানুয়ারি থেকে গ্রামীণফোনের গ্রাহকরা সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ করতে পারবেন। ৩০ টাকার চেয়ে কম রিচার্জ করা যাবে না অপারেটরটিতে।

কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যেই গ্রাহকপর্যায়ে এসএমএস এবং মাই জিপি অ্যাপে নোটিফিকেশন দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মাই জিপি অ্যাপের নোটিফিকেশনে বলা হয়েছে, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে।

গ্রামীণফোন থেকে গ্রাহকদের সিমে পাঠানো এসএমএস বলা হচ্ছে, “প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা করা হবে। তবে ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচ কার্ড আগের মতোই ব্যবহার করা যাবে।”

অর্থাৎ নতুন নির্ধারিত এই অ্যামাউন্টের চেয়ে কম পরিমাণ টাকা জিপি সিমে বুধবার (১০ জানুয়ারি) থেকে আর রিচার্জ করা যাবে না।

একেবারেই শুরুর দিকে ফ্লেক্সিলোডের মাধ্যমে জিপি সিমে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত। ১০ টাকা রিচার্জ করলেই এক মাস মেয়াদ পাওয়া যেত। গত ২০২২ সালের জুলাই মাসে এই টাকার পরিমাণ বৃদ্ধি করে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ২০ টাকা করা হয়। এখন ২০২৪ সালে আবারও বৃদ্ধি করে ৩০ টাকা করা হলো।

   

About

Popular Links

x