Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত থেকে সরে এলো গ্রামীণফোন

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস বলেন, সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ৩০ টাকা করার বিষয়টি এখন বাস্তবায়ন করছি না। এ বিষয়ে বিটিআরসির সঙ্গে আলোচনা হবে

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০২:১৩ পিএম

প্রিপেইড গ্রাহকদের রিচার্জের সর্বনিম্ন সীমা ৩০ টাকা নির্ধারণ করেছিল মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। তবে সেই সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে কোম্পানিটি। আগের মতোই সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করা যাবে।

বিষয়টি নিয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, “সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ৩০ টাকা করার বিষয়টি এখন বাস্তবায়ন করছি না। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা হবে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।”

মঙ্গলবার গ্রামীণফোনের অ্যাপ মাইজিপিতে দুপুরের দিকে একটি বার্তা দেখাচ্ছিল, ১০ জানুয়ারি থেকে রিচার্জের সর্বনিম্ন পরিমাণ ৩০ টাকা হবে; যদিও সন্ধ্যার দিকে সে বার্তা আর অ্যাপে দেখা যায়নি।

গ্রামীণফোনের সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ৩০ টাকা করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়।

২০২২ সালের জুলাইয়ের শুরুতে গ্রামীণফোন তাদের সর্বনিম্ন রিচার্জের সীমা ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করেছিল। তাদের এ সিদ্ধান্তের পরপরই আরও দুই অপারেটর রবি ও বাংলালিংকও একই মাসে তাদের রিচার্জের সর্বনিম্ন সীমা বাড়িয়ে ২০ টাকা করে।

বিটিআরসির সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৯ কোটির বেশি। এর মধ্যে গ্রামীণফোনের ৮ কোটি ২১ লাখের বেশি, রবির ৫ কোটি ৮৬ লাখের বেশি, বাংলালিংকের ৪ কোটি ৩৩ লাখের বেশি এবং টেলিটকের ৬৪ লাখের বেশি গ্রাহক রয়েছেন।

   

About

Popular Links

x