Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আরিফিন শুভ: মা জীবনের শেষ যুদ্ধটা করেছেন

গত ২১ জানুয়ারি অসুস্থ হয়ে পড়েন শুভর মা খাইরুন নাহার। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১১:১০ এএম

ঢালিউডের জনপ্রিয় তারকা আরিফিন শুভর মা খাইরুন নাহার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ১৬ মিনিটে শুভ তার ফেসবুক পেজে লিখেছেন, “আমার মা আল্লাহর কাছে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২১ জানুয়ারি দুপুরে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মা জীবনের শেষ যুদ্ধটা করেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেটা শেষ হয়েছে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে।”

ফেসবুক পোস্টে চিত্রনায়ক আরিফিন শুভ বলেন, “বাদ ফজর ঢাকার কলোনি কেন্দ্রীয় জামে মসজিদ ও জামেউল উলুম মাদ্রাসা কমপ্লেক্সে জানাজা শেষে মাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগেও আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন এবারও আপনারা আমার মাকে দোয়ায় রাখবেন, ইনশাআল্লাহ।”

গত বছর নিজের জন্মদিনটা শুভ কাটিয়েছিলেন মাকে নিয়ে শ্যামলীর একটি হাসপাতালে। সর্বশেষ, গত ২১ জানুয়ারি শুভর মা খাইরুন নাহার আবারও অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির পর থেকেই আলোচনায় আরিফিন শুভ। সিনেমায় তিনি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় আলোচিত হয়েছে বিভিন্ন মহলে।

   

About

Popular Links

x