Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিরপুরের ‘প্যারিস খাল’ উদ্ধারে নামছে সিটি কর্পোরেশন

  • শুক্রবার থেকে কাজ শুরু করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
  • স্থানীয়দের সহয়তা কামনা করলেন মেয়র আতিক
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৩:৩৩ পিএম

দখল আর দূষণে অস্তিত্ব হারাতে বসেছে রাজধানী ঢাকার মিরপুর এলাকার প্যারিস খাল। তবে এবার এই খালে প্রাণ ফেরাতে উদ্ধারকাজে নামছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আগামী শুক্রবার (২ ফেব্রুয়ারি) থেকেই শুরু হবে এই খালের পরিচ্ছনতা ও অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম।

বুধবার মিরপুর ১১ নম্বর এলাকায় প্যারিস খাল পরিদর্শন শেষে এ কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

মেয়র আতিক সাংবাদিকদের বলেন, “মিরপুরের এই খালটির প্রস্থ ৪০ ফুট হলেও কোনো কোনো জায়গায় এখন ১০-১১ ফুট অবশিষ্ট আছে। উদ্ধারের পর খালের পাশে ওয়াকওয়ে করা হবে। খাল পরিষ্কার থাকলে রোগবালাই কম হবে। মশার প্রজনন কমে যাবে।”

এ সময় মেয়র পরিচ্ছন্নতা কার্যক্রমে স্থানীয়দের সহয়তা কামনা করেন। তিনি বলেন, “যখন খাল পরিষ্কারের মেশিন আসবে, তখন তাদের নানা বিপত্তিতে পড়তে হবে। খাল দখল কোনো সমাধান না। উচ্ছেদ না করা ছাড়া কোনো সমাধান নেই। যারা এখানে বসবাস করেন, তাদের চলে যেতেই হবে। কারণ ভাঙা শুরু করলে থাকার কোনো অবস্থা থাকবে না।”

ঢাকার অন্যান্য খালগুলোর মতোই এই খালের সংস্কার করা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, “ঢাকার যেসব খাল এভাবে দখল করা হয়েছিল সবগুলোই কিন্তু ধীরে ধীরে আমরা উদ্ধার করেছি। ভবিষ্যতে স্থায়ীভাবে এসব খালের সমাধান করা হবে।”

   

About

Popular Links

x