Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্ব ইজতেমায় ৭২ যুগলের বিয়ে

এসব বিয়ে যৌতুকবিহীন সম্পন্ন হয়

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১ পিএম

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যৌতুকবিহীন ৭২টি বিয়ে সম্পন্ন হয়েছে। ইজতেমার দ্বিতীয় দিন শনিবার (৩ ফেব্রুয়ারি) আসর নামাজের পর ইজতেমার মূল মঞ্চের পাশে বসে যৌতুকবিহীন বিয়ের আসর। সেখানে কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে এ বিয়ে অনুষ্ঠিত হয়।

বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহাইরুল হাসান। আনুষ্ঠানিকতা শেষে বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।

বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমির নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ’ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ।

বিয়ের জন্য সকাল থেকে অভিভাবকরা হবু দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। বিয়ের পর বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয় এবং মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর ছুড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত কয়েক বছরের ধারবাহিকতায় এ বছরও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রথম পর্ব ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

   

About

Popular Links

x