Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পালিয়ে বাংলাদেশে আসা সেনাদের নিতে জাহাজ পাঠাচ্ছে মিয়ানমার

বিজিপি সদস্যদের সঙ্গে আরও যারা এসেছেন তাদের ফেরত পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৫ পিএম

আক্রমণের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার বর্ডার পুলিশের (বিজিপি) সদস্যদের ফেরত নিতে জাহাজ পাঠাচ্ছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন।

তিনি বলেন, জাহাজ কোন রুট দিয়ে বাংলাদেশে আসবে সে বিষয়ে আলোচনা হয়েছে। নৌযানটি আরোহীদের নিয়ে গভীর সাগর হয়ে ফিরে যাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নেপিদোতে আমাদের দূত মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। বিজিপি সদস্যদের সঙ্গে আরও যারা এসেছেন তাদের ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।

দেশটির অভ্যন্তরীণ সংঘাতের কারণে নিহত বাংলাদেশিদের মৃত্যুতে মিয়ানমারের কাছে ক্ষতিপূরণ চাওয়া হবে কি-না জানতে চাইলে সরকারের এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে চিন্তাভাবনা হচ্ছে।

   

About

Popular Links

x