বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের জন্য ঢাকার উত্তরা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১৪ দিন যানজট হতে পারে। তাই ওই পথে চলাচলকারীদের হাতে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রকল্প পরিচালক এ. এস. এম. ইলিয়াস শাহ্।
সোমবার (৪ মার্চ) এক বিশেষ ট্রাফিক নির্দেশনায় তিনি এ অনুরোধ জানান।
নির্দেশনায় বলা হয়, বিআরটি প্রকল্পের আওতাভুক্ত উত্তরা এলাকায় (বিমানবন্দর থেকে আজমপুর) সড়কের পূর্ব ও পশ্চিম পার্শ্বে ৫ মার্চ সকাল ৬টা থেকে ১৮ মার্চ সকাল ৬টা (১৪ দিন) পর্যন্ত প্রতিদিন সড়কের উন্নয়ন কাজ চলবে। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহ ও ময়মনসিংহ থেকে ঢাকামুখী সড়কে যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই এই করিডোরে চলাচলের জন্য সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
এ বিষয়ে তিনি সকলের সহানুভূতি ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।



ঢাকা থেকে ২১ জেলায় যাতায়াতে বাড়তে পারে যানজট