Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রুমা বাজারের কাছ থেকে তাকে উদ্ধার করা হয়েছে

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৮:৩৬ পিএম

বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকের শাখার অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে। তবে তাকে কোথা থেকে কীভাবে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাবের পাঠানো এক ক্ষুদে বার্তায় বলা হয়, “র‌্যাবের মধ্যস্থতায় সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দিন উদ্ধার করা হয়েছে।”

তাকে কখন, কোথা থেকে উদ্ধার করা হয়েছে জানতে চাইলে র‌্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, “সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রুমা বাজারের কাছ থেকে তাকে উদ্ধার করা হয়েছে। আমরা সমঝোতার ভিত্তিতে তাকে উদ্ধার করি।”

তবে সমঝোতার বিষয়টি স্পষ্ট করেননি এ র‌্যাব কর্মকর্তা। সাজ্জাদ হোসেন বলেন, “এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”

এর আগে মঙ্গলবার রাতে ব্যাংকের একটি ভল্ট থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা। বৃহস্পতিবার তার মুক্তিপণ হিসেবে ১৫ থেকে ২০ লাখ টাকা দাবি করে সন্ত্রাসীরা।

   

About

Popular Links

x